ছবি সংগৃহীত :
জার্মান গোলকিপার টের স্টেগেনকে এক বছরের জন্য আয়াক্সেকে ধারে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনা জানিয়েছে, ক্লাব ঘোষণা করছে যে, তারা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তাদের জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ধারে নেওয়ার বিষয়ে আয়াক্সের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।
একদিকে বড় বেতন এবং আরেকদিকে দলের মূল একাদশে জায়গা হারানোর কারণে টের স্টেগেন বার্সার জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন।
চলতি বছর জানুয়ারিতে জিরোনায় তাকে ধার দেয় স্প্যানিশ জায়ান্টরা। মাত্র দুই ম্যাচ খেলে চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে যান। সম্প্রতি জিরোনা লা লিগা থেকে অবনমিত হয়।
তাতে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে একটি দলের হয়ে লিগ চ্যাম্পিয়ন ও আরেক দলের হয়ে অবনমনের স্বাদ পান টের স্টেগেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.