প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৪:০৭ (বুধবার)
শেখ হাসিনার ‌বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: চিফ প্রসিকিউটর

ছবি সংগৃহীত :

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

 

 

 

৫ আগস্ট শেখ হাসিনা ভারতে বক্তব্য দিবেন।

এ বক্তব্য প্রচার করা যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে বাধা নেই।