ছবি: সংগৃহীত
মানুষের জীবন সুখ-দুঃখ, স্বস্তি-সংকট এবং পরীক্ষা-নিরীক্ষার এক চলমান অধ্যায়। কখন যে জীবনে কঠিন বিপদ নেমে আসে, কখন দুর্ভাগ্য চারদিক থেকে ঘিরে ধরে, কিংবা কখন এমন কোনো ফয়সালার মুখোমুখি হতে হয় যা হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে—তা কেউ জানে না।
একজন মুমিন জানেন, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা ও ফয়সালায় সংঘটিত হয়। তাই বিপদের সময় হতাশ না হয়ে তিনি আল্লাহরই শরণাপন্ন হন এবং তাঁর কাছেই নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।
রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, যাতে কঠিন বিপদ, দুর্ভাগ্য, অকল্যাণকর ফয়সালা এবং শত্রুর আনন্দের কারণ হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কাযা-ই, ওয়া শামাতাতিল আ’দা-ই।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে কঠিন বিপদে পড়া, দুর্ভাগ্যের শিকার হওয়া, মন্দ ফয়সালা এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বুখারি, হাদিস : ৬৬১৬)
আইটি ল্যাব সলিউশন্স লি.