প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার ( ৩১ জুলাই) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারযোগ্য ব্যক্তিসহ মোট ৩৫ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১০ পিস ইয়াবা।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.