প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ০৯:০২ (শুক্রবার)
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি সংগৃহীত :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার  রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন , রাতে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।