প্রতিকী ছবি
সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে মনোজ কান্তি দাস নামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মরদেহ উউদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) মধ্যরাতে নগরের বাগবাড়ি নরসিনটিলা প্রমুক্ত একতা-২৫৯ শ্বশুরের বাসার ২য় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। সম্প্রতি তিনি মৌলভীবাজার কর্মস্থল পুলিশের উপ পরিদর্শক (এসআই) পদ থেকে অবসরে গেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানান, নিহত মনোজ কান্তি দাসের স্ত্রী গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকতেন।
তিনি বাসার দোতলার একটি কক্ষে থাকতেন। কক্ষটি রাতে ভেতরে থেকে বন্ধ ছিল।
পরিবারের সদস্যরা সাড়া শব্দ না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে মনোজ কান্তি দাসের লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে মনোজ কান্তি দাস ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন, বলেও জানান ওসি। তাছাড়া তার স্ত্রী স্কুল শিক্ষিকা ছিলেন। গত বছরে সড়ক দুর্ঘটনায় মারা যান। অবসরে যাওয়ার পর থেকেই তিনি বাসার দোতলায় একা থাকতেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.