প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৩:১৭ (বৃহস্পতিবার)
সিলেটে অভিযানে ৮৮ জন গ্রেফতার, ১৫৫ যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, ম মঙ্গলবার( ২৮ জুলাই)  রাত ১২টা থেকে বুধবার ( ২৯ জুলাই)  সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, জুয়াড়ি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারযোগ্য ব্যক্তিসহ মোট ৮৮ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে ৬০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৯৩টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।