“তারেক রহমানকে দিয়ে পরিবর্তন সম্ভব নয়” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহিদ মিনার প্রাঙ্গণে এক উন্মুক্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।
পাটোয়ারী বলেন, “সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে পার্লামেন্টে নিয়ে গেছেন তিনি। তাদের দিয়ে খাল কাটার মেগা প্রকল্প করে লুটপাট করাচ্ছেন। তার মা-বাবার বিচার তিনি করতে পারবেন বলে মনে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “পাঁচ আগষ্টের পর যারা সন্ত্রাসী করেছে, দেশের মানুষ যাদের ভয়ে থাকতো মির্জা ফখরুল তাদের গুলশান অফিসে নিয়ে বসিয়েছেন, দেশের বিভিন্ন বড় বড় পদে বসিয়েছেন। আমগাছ বসাইছে, জামগাছ বসাইছে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আপনারা আমগাছ জামগাছকে বিভিন্ন পদে বসাইছেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, তারা নির্বাচনের আগে আমাদের টাকা দিছে, এখন যদি তাদের না বসাই তাহলে তারা আমাদের বিরুদ্ধে লেগে যাবে।”
সভায় বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা পরিবর্তনের জন্য আন্দোলন করেছিলাম কিন্তু যারা গত স্বৈরশাসকের পক্ষে কথা বলবে তাদের সাথে আমাদের কোন কথা নেই।”
সভায় আরো বক্তব্য রাখেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আজমিরীগঞ্জ উপজেলার এনসিপির আহ্বায়ক কামাল আহমেদ, হবিগঞ্জ জেলা এনসিপি আহ্বায়ক মুস্তফা কামাল, বানিয়াচং উপজেলা আহ্বায়ক লিটন আহমেদ।
আইটি ল্যাব সলিউশন্স লি.