ছবি: সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।
আর জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তিনি যেন গণতন্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পড়াশোনা করেন। এরপর কী ব্যবস্থা হবে, তা দেখা যাবে।
জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদেরই বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ মাত্র চার মাস অতিরিক্ত হয়েছে।
এরই মধ্যে কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে এবং কৃষিখাতের জন্য বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে।
বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে রংপুর পল্লী মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে চেক বিতারণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রত্যেকটি পরিবারের নারীদের ক্ষমতায়ন করার জন্য আড়াই হাজার করে টাকার কার্ড দেবে সরকার। ইতোমধ্যে সারা দেশে এই কাজ শুরু হয়েছে এবং এই বছর শেষের আগে একচল্লিশ লাখ পরিবারকে ওই ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার। সেইসঙ্গে কৃষক কার্ড মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের প্রহরী, গির্জার পাদরি তারা কোনোদিন বেতন পেত না তাদেরও ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে।
একই সঙ্গে রংপুর, রাজশাহী দুই বিভাগকে কৃষির কেন্দ্র করতে বড় ছোট বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদের নিয়ে বিশেষ পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে মেলার মধ্যে এ অঞ্চলের মেয়েদের হাতের কাজ করা বিভিন্ন রকম চাদর-কার্পেট, কাঁথার বেডশিট, বেড কাভার এবং বিভিন্ন রকম ফার্নিচার দেখেন তিনি।
এসময় তিনি বলেন, এসব জিনিষের প্রচুর দাম বিদেশে। যদি রপ্তানি করা যায় তাহলে বিদেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসা সম্ভব। সেইসঙ্গে এ অঞ্চলের ভ্যাগ্যের পরিবর্তন হবে বলেও জানান তিনি।
সবশেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগের ফ্যাসিস্ট সরকার ১৫ বছরের শাসনে কিছু হয় নাই তাই আমরা কঠিন সময় পার করছি। উন্নয়নের ক্ষেত্রে নিজের কাজ নিজেকে আদায় করতে হবে। আপনারা উদ্যোগ নেন আমরা কাজ করব বলেও জানান তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.