শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আব্দুল মালেক এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে
সিলেটের বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলকারনাইন জুলফিকার উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম বলেন, "এই সংগঠন নটরডেমিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে নটরডেমিয়ানদের শিক্ষা, ক্যারিয়ার ও ব্যক্তিগত প্রয়োজনে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়, সেই সংস্কৃতি গড়ে তোলাই এই সংগঠনের মূল শক্তি হবে।"
এছাড়া অনুষ্ঠানে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মনির হোসাইন, সহকারী অধ্যাপক আমজাদ পাটোয়ারী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. বাহাউদ্দিন সিকদার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নবী জুয়েল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাদমিম হাসান সিফাত, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক মোহাইমেনুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিস সাজদিক জিম, এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করেন আয়োজকরা। পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি পর্ব, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.