গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং পতিত ফ্যাসিস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশে যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রিয় নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করলে দলীয় নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে বরণ করে নিয়ে নেন তাদের।
দুপুর ২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে।এদিকে, সমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরে সিলেটজুড়ে প্রচারণা চালিয়েছে জামায়াত ও শরিক দলগুলো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।বাংলাদেশ সংবাদ পরিবেশন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া সমাবেশে অংশ নেবেন ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের নেতারাও।
আইটি ল্যাব সলিউশন্স লি.