সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানার আসামি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১৩টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
এসএমপি জানায়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.