সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৩ বোতল কেয়ারউ’স (CAREW'S Country Liquor) মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক বিকেল ২টা ৩০ মিনিটে এসএমপির গোয়েন্দা বিভাগ এয়ারপোর্ট থানার তারাপুর চা-বাগান এলাকার জাহাঙ্গীর নগরের পেছনের টিলা বাগানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন— দুলাল দাস (৩৫), পিতা: রুবেন দাস, লাক্কাতুরা চা-বাগান, এয়ারপোর্ট থানা, সিলেট এবং মিঠুন গোয়ালা (২৭), পিতা: মানিক গোয়ালা, লাক্কাতুরা চা-বাগান, এয়ারপোর্ট থানা, সিলেট।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩৩ বোতল কেয়ারউ’স কান্ট্রি লিকার (CAREW'S Country Liquor) জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.