প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৩:৫৯ (শনিবার)
সিলেটে  অভিযানে ৬৭ জন গ্রেফতার, ১৩৩ যানবাহনের বিরুদ্ধে মামলা 

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, হকার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।

অভিযান চলাকালে ৬৫ বস্তা ভারতীয় বাসমতি চাল এবং ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬১টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৩৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।