ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) বেলা তিনটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন! আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।
তিনি আরো উল্লেখ করেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
এর কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ লিখে ফেসবুক লাইভে আসেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.