প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৮:৫২ (শনিবার)
শেখ হাসিনা-কামালের ফাঁসির রায়ে সিলেটে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“মানবতাবিরোধী অপরাধ” মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশের পর সিলেটে আনন্দ মিছিল হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার সময় নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন ছাত্র-জনতা। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। সভা শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়।

মিছিলে অংশ নেওয়া জনতা স্লোগান দেন, “অ্যাকশন অ্যাকশন – ডায়রেক্ট অ্যাকশন” “ছাত্রলীগের বিরুদ্ধে, ডায়রেক্ট অ্যাকশন” “খু*নি লীগের বিরুদ্ধে – ডায়রেক্ট অ্যাকশন”

মিছিলে উপস্থিত একাধিক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, “শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।”

তারা আরও দাবি করেন, বিচার প্রক্রিয়া যেন দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।