সংগৃহিত ছবি:
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের এক অভিযানে ১৯৩০ কেজি ভারতীয় ফুচকা এবং একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই দীপরাজ ধর প্রিন্স ও তার সঙ্গীয় অফিসারদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টের সময় একটি ট্রাক আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯২৫৫। ট্রাকের মধ্যে ৭০টি কার্টুনে ১৬৮০ কেজি ভারতীয় ফুচকা এবং ৫টি বস্তায় ৫০ কেজি করে ২৫০ কেজি ফুচকা ছিল। মোট ১৯৩০ কেজি ফুচকার আনুমানিক মূল্য ২,৮৯,৫০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন:
১. সাতক্ষীরা কালিগঞ্জ থানার বাসিন্দা অধিবাস অধিকারীর ছেলে বিপুল অধিকারী (৫০), বর্তমানে- সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় বসবাস করেন।
২. পাবনা ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামের মোঃ রকিবুল ইসলামের ছেলে মোঃ টিটন (৩৬),
৩. পাবনা চাটমহর থানার জগতলা, নতুনপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ মুন্না হোসেন (২৩)।
কোতোয়ালী মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর নং-১২, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫, ধারা- 25B(1)(B)/25D বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ তৎসহ ৪২০/৪৮২ পেনাল কোড রুজু হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.