প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২০ (শুক্রবার)
জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনা প্রধানকে অনুরোধ রাষ্ট্রদূতের

বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।

জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনার পর রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং বাংলাদেশে জাপানি নাগরিক ও কোম্পানির কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।